
—তরুণ বিশ্বাস,কলকাতা—
কলকাতা ভিত্তিক বেঞ্চ মার্ক ইনফোটেক সার্ভিসেস এর জন্য এটি একটি স্মরণীয় দিন ছিল,কারণ তারা আজ এনএসই ইমার্জ প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। ৪২.৪৪ কোটি টাকার এই আইপিও- তে বুক বিল্ট ইস্যু পদ্ধতির মাধ্যমে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৩৮,৫৮,০০০ ইক্যুইটি শেয়ার ১০৪ থেকে ১১০ টাকা দরে ইস্যু করা হয়েছে। বাজার প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১০ টাকায় খোলা এই ইস্যুটি রেকর্ড ১০৩ গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে। ৫ অক্টোবর সোমবার ২০২৬ হোটেল হায়াত রিজেন্সিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তালিকা ভুক্তির সূচনা উপলক্ষে একটি ঘণ্টা বাজানোর অনুষ্ঠান হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাসগুপ্ত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড.সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন বেঞ্চমার্ক ইনফোটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিনীত গুপ্ত,এক্সিকিউটিভ ডিরেক্টর জুলি গুপ্ত,ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডের চিফ ম্যানেজার অভিক গুপ্ত,জিওয়াইআর ক্যাপিটাল অ্যাড ভাইজার্সের মোহিত বৈদ,এই ইস্যুর বুক রানিং লিড ম্যানেজার এবং ইস্যুটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অন্যান্য ব্যক্তিবর্গ। বিনীত গুপ্ত ও জুলি গুপ্ত তাদের আইপিও র সফল তালিকা ভুক্তির সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগ কারীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি শ্রী স্বপন দাসগুপ্ত বলেন যে,রাজ্যটি ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সঠিক পথে রয়েছে। তিনি বলেন যে,রাজ্য সরকার ব্যবসার প্রসারের জন্য আরও বেশি রাজ্য ভিত্তিক কোম্পানিকে পুঁজি বাজার ব্যবহারে উৎসাহিত করবে।
বিশেষ অতিথি ড. সুব্রত গুপ্ত বেঞ্চমার্ক ইনফোটেককে তার সফল তালিকাভুক্তির জন্য অভিনন্দন জানান এবং বলেন যে,রাজ্যে শিল্পোন্নতির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বিনীত গুপ্তা ও জুলি গুপ্তা কর্তৃক ২০০৭ সালে প্রতিষ্ঠিত বেঞ্চমার্ক ইনফোটেক সার্ভিসেস লিমিটেড, পশ্চিমবঙ্গ,বিহার ও ঝাড়খণ্ডে কার্যালয় সহ আইটি সমন্বিত নেটওয়ার্ক সমাধানের একটি অগ্রণী প্রতিষ্ঠান।