বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট দূষণমুক্তনগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিলহতে বললেন সিসিক প্রশাসক বনগাঁ ভিডিও দপ্তরে বাল্যবিবাহ রুখতে আইনি সচেতনতার ডাক রায়পুরের দুই চেয়ারম্যান প্রার্থীর দুবাইয়ে সাক্ষাৎ, নির্বাচনী পরিবেশ নিয়ে ঐক্যের আহ্বান কনসাইনি বিল অনলাইনে পরিশোধ ১ মাস পিছিয়েছে -৩১ অক্টোবর পর্যন্ত পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টে বিল দেওয়ার সুযোগ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

বনগাঁ ভিডিও দপ্তরে বাল্যবিবাহ রুখতে আইনি সচেতনতার ডাক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

বাল্যবিবাহ,শিশুপাচার ও নির্যাতন রুখতে আইনি সচেতনতা বাড়ানোর বার্তা উঠল বনগাঁয়। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, পশ্চিম বঙ্গের নির্দেশে এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬ বনগাঁ বিডিও দফতরের অডি টোরিয়ামে জাগৃতি কর্মসূচির অন্তর্গত আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল ভাবনা ছিল আইনি সাক্ষরতা, মানুষ,পরিবেশ ও সমৃদ্ধির জন্য’শিবিরে মূল বক্তা ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। তিনি বলেন, নিজের অধিকার জানা এবং অন্যায়ের বিরুদ্ধে আইনি প্রতিকার চাওয়ার ক্ষেত্রে আইনি সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। সংবিধানের ৩৯এ অনুচ্ছেদের আলোকে বিনামূল্যে আইনি সহায়তা ও সমান ন্যায়বিচারের বিষয়টিও তুলে ধরা হয়।‌ আলোচনায় বাল্য বিবাহ, কিশোরী গর্ভধারণ,শিশুশ্রম, নির্যাতন ও পাচার প্রতিরোধে জোর দেওয়া হয়। শিশুদের সুরক্ষায় আশা,অঙ্গন ওয়াড়ি,আইসিডিএস ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকার কথাও উঠে আসে। উপস্থিত ছিলেন বনগাঁর বিডিও স্বাস্থ্য আধিকারিক, শিশু সুরক্ষা আধিকারিক পুলিশ, সিডিপিও,এসডিএল এসসি-র সচিব ও প্যারালিগ্যাল স্বেচ্ছা সেবকেরা। লক্ষ্য সমন্বিত উদ্যোগ ‘বাল্য বিবাহমুক্ত উত্তর ২৪ পরগনা’গড়ে তোলা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102