সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত খিলগাঁওয়ে জমকালো আয়োজনে প্রো এক্স সিগনেচারের যাত্রা রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন সামি আনোয়ারায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটের গোলাপগঞ্জ দক্ষিণ ভাগ সাজিদ আলী ইরশাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন মেধা আছে, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা: বাণিজ্যমন্ত্রী

সিলেটের গোলাপগঞ্জ দক্ষিণ ভাগ সাজিদ আলী ইরশাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ ভাগ সাজিদ আলী ইরশাদ আলী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ ফয়ছল আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি কপিল উদ্দিন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল সহ শিক্ষক মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শ্রেণীকক্ষ ও হলরুমগুলো দেখেন এবং শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তারা বিদ‍্যালয়ের উন্নয়ন কল্পে গোপালগঞ্জ-বিয়ানিবাজারের এমপি এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন এবং শিক্ষার গুণগত মান ধরে রাখে বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা সহ কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। আকস্মিক এই পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102