বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন উত্তর ২৪ পরগনায় এনআই অ্যাক্টের মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ লোক আদালত হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : মাহবুবুর রহমান শামীম আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন

ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে, কসবার রোটারি ক্লাব বিশ্ব যোগ ও ধ্যান একাডেমির সভাপতি ডাক্তার সুরেশ কুমার আগরওয়ালকে ২১ সেপ্টেম্বর সোমবার সম্মানজনক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড”দিয়ে সম্মানিত করেছে,শান্তিতে শান্তি এবং শান্তির মধ্যে বসবাস কারী সংস্কৃতির উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ। পুরস্কারটি প্রদান করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর দাস,বঙ্গবাসি কলেজের ড.প্রসেনজিৎ মুখার্জি,আরামবাগ কলেজের ড.শুভজিৎ মাইতি,ড.অশোক কুমার চৌধুরী,আইএসএসই আর এর সেক্রেটারি,ওম প্রকাশ মিশ্র এবং রোটারি ক্লাব অফ কসবার ম্যানেজিং ট্রাস্টি আশিস বসাক,যেখানে উপস্থিত ছিলেন কসবার বিভিন্ন পেশার মানুষ।
সম্মাননা গ্রহণকালে ডাক্তার আগরওয়াল আত্মিক শান্তি ও বিশ্ব শান্তির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন। তিনি বলেন,আত্মিক শান্তিই বিশ্ব শান্তির ভিত্তি। ডাক্তার আগরওয়াল দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধ্যানকে গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন। ডাক্তার আগরওয়াল একজন লেখকও এবং তিনি যোগ,ধ্যান,প্রাকৃতিক চিকিৎসা ও ভগবদ্গীতার উপর বেশ কয়েকটি বই ও শিক্ষামূলক রচনা লিখেছেন,যা সামগ্রিক সুস্থতা,আধ্যাত্মিক সচেতনতা এবং মানব শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে তাঁর চলমান কাজের প্রতি ফলন ঘটায়। গ্লোবাল পিস আইকন ২০২৬ পুরস্কারটি এই বার্তা প্রচারের জন্য তাঁর নিরন্তর প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102