মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি কলকাতায় প্রথমবার ৫১ জন বৈদিক পণ্ডিতের দ্বারা মহালক্ষ্মী বৈদিক মন্ত্র যজ্ঞ ও পূজা পাঠ সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই

কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার কেওটিয়ায় ২০ সেপ্টেম্বর রবিবার ২০২৬ পরিবেশ রক্ষার বার্তায় আয়োজন করা হল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি,Rotary Club of Calcutta Endeavourএর উদ্যোগে এবং জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন স্কুল-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের ফলদ,ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করে। শুধু বৃক্ষরোপণ নয়,গাছের পরিচর্যা ও সংরক্ষণের গুরুত্ব নিয়েও শিশুদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়। এদিন ছাত্র ছাত্রীরা প্রকৃতি ও পরিবেশ রক্ষার শপথ নেয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা দের মধ্যেও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়,যাতে এলাকার আরও বেশি মানুষ বৃক্ষরোপণে এগিয়ে আসেন। আয়োজক দের পক্ষ থেকে জানানো হয়,কাঁকিনাড়াকে আরও পরিচ্ছন্ন,সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ছোটদের হাত ধরে সমাজে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পাশা পাশি ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলারও চেষ্টা করা হচ্ছে। কর্মসূচির মূল বার্তা ছিল গাছ লাগান, প্রাণ বাঁচান সবুজ হোক কাঁকিনাড়া,সুন্দর হোক আগামী।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102