সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে নাট্যচর্চার মধ্য দিয়ে ছাত্রীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মননশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে গোবরডাঙা মৃদঙ্গমের বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে। ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ন’দিনের এই কর্মশালায় বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ২০ জন ছাত্রী অংশগ্রহণ করে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে গোবরডাঙা মৃদঙ্গমের এটি ছিল পঞ্চম বিদ্যালয়ভিত্তিক নাট্যকর্মশালা। কর্মশালায় শুধুমাত্র অভিনয়ের পাঠ নয়, বিভিন্ন আনন্দদায়ক খেলা,দলগত অনুশীলন ও নাট্যচর্চার মাধ্যমে ছাত্রীদের মনোবিকাশ,উদ্ভাবনী শক্তি,পারস্পরিক সহযোগিতা এবং আত্মপ্রকাশের ক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই ছাত্রীদের মধ্যে তৈরি হয় দলগত সৃজন শীলতার এক অন্য আবহ। কর্মশালার শেষ দিন, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৬ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবকদের সামনে অংশগ্রহণকারী ছাত্রীদের নিজেদের ভাবনা ও সৃজন শীলতায় নির্মিত নাটক ‘রানি অহল্যা’ মঞ্চস্থ হয়। নাট্য প্রদর্শন ঘিরে বিদ্যালয়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। মঞ্চে নিজেদের সন্তানদের অভিনয় করতে দেখে অভিভাবকরাও যেন তাঁদের সন্তানদের এক নতুন রূপে আবিষ্কার করেন। কর্ম‌ শিবিরের পরিচালক ছিলেন গোবরডাঙা মৃদঙ্গমের কর্ণধার ও নাট্য পরিচালক বরুণ কর। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ছাত্রীদের সঙ্গে কাজ করেন সংস্থার সদস্য গোপাল বিশ্বাস,সৌমিতা দত্ত বণিক ও বর্ণালী সেন-সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক। বিদ্যালয়ের শিক্ষিকারাও কর্মশালার উদ্যোগকে স্বাগত জানান।
মৃদঙ্গমের এই উদ্যোগে আবারও স্পষ্ট হল নাট্যচর্চা শুধু মঞ্চে অভিনয়ের প্রস্তুতি নয়,কিশোর-কিশোরীদের চিন্তা,কল্পনা,আত্ম বিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশেরও এক শক্তিশালী মাধ্যম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102