শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান ড.ভূপেন হাজারিকা বিজ্ঞান বিষয়ক সেমিনার প্রেসক্লাব কলকাতায় সম্পন্ন — বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময় আওয়ামী সরকারের ভূমিমন্ত্রীর সাথে ছবি এডিট করে অপপ্রচার, প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নূর আলী সিলেটে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮৩ তম তিরোধান দিবস পালিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

সিলেটে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান,সিলেট

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সামাজিক অস্থিরতা, অন্যায় ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরনের বিকল্প নেই। নবীজী (সা.) সুন্নাহ ও রাজনৈতিক প্রজ্ঞা অনুসরণ করেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, রাসুল (সা.) কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। মহানবী (সা.) জীবনাদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায়, ইনসাফ, মানবিকতা ও দায়িত্বশীলতার শিক্ষা রয়েছে। বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় সেই আদর্শ অনুসরণ জরুরী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণকে রাসুল (সা.) সীরাত অনুসরণ করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি সম্ভব।

তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২ টায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর বার হলে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।
অ্যাডভোকেট মো. সালেহ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সেমিনারে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম।
সেমিনারে বক্তব্য রাখেন- ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মোঃ আজীম উদ্দীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দীলু, অ্যাডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন খান, ব্যারিষ্টার আবুল ফজল চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম।
​অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
​সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজুর আহমদ, ​অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, ​অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট শোয়েব আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান, ​অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট ফারুক আহমদ, ​অ্যাডভোকেট আব্দুল হাফিজ, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার,​অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান,​অ্যাডভোকেট আসাদুর রহমান, ​অ্যাডভোকেট সেলিমুর রহমান, অ্যাডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী,​অ্যাডভোকেট মওদুদ ত্বকী বান্না প্রমূখ।
সেমিনারে ল’ইয়ার্স কাউন্সিলের সদস্যবৃন্দ ছাড়াও সিলেটে কর্মরত আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102