মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন বিকেএস দুর্গাপূজার থিম উম্মোচন ও রাজ্য অধ্যক্ষ রিংকু মজুমদার ঘোষ সংবর্ধিত ‌‌ ‌ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে শ্রদ্ধা জানালো নবগঠিত আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলার ০২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি প্রকল্পের চাল বিতরণ রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সাভারের স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির দোয়া মাহফিল ঘোড়াঘাটে গাঁজা চাষি গ্রেফতার পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

শৈলকূপা পৌরছাত্রদল নেতার মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ ই সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর-কুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ১১ই সেপ্টেম্বর শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর গার্ডারের পিলারের সঙ্গে পিকনিকের একটি নৌকা ধাক্কা খায়। এতে রকিসহ তিনজন নদীতে পড়ে যান।
পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দুজনকে উদ্ধার করতে পারলেও রকি নিখোঁজ ছিলেন।
নিহত রকি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্ৰামের হাসান আলীর ছেলে।
তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ই সেপ্টেম্বর রোববার সকাল ৯টার দিকে আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে রকির মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার দিন নৌকা ভ্রমণে আসা যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে তারা ১২৩ জন ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়া ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন। বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে তাদের নৌযানটির পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব পানিতে পড়ে যান। পরে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102