মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন বিকেএস দুর্গাপূজার থিম উম্মোচন ও রাজ্য অধ্যক্ষ রিংকু মজুমদার ঘোষ সংবর্ধিত ‌‌ ‌ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে শ্রদ্ধা জানালো নবগঠিত আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলার ০২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি প্রকল্পের চাল বিতরণ রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সাভারের স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির দোয়া মাহফিল ঘোড়াঘাটে গাঁজা চাষি গ্রেফতার পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আনোয়ারায় মাদকের বিরুদ্ধে অভিযানে আটক ৩, অর্থ ও কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারাই ধারাবাহিকতায় অভিযানে তিনজনকে মাদকসেবন অবস্থায় আটক করেছে এবং তাদেরকে অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎শনিবার ( ১২ সেপ্টেম্বর )  উপজেলার বৈরাগ ও বোয়ালিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মোঃ আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে লোকমান উদ্দিন (২৮), শাহাদাত হোসেন ( ৫৬) এবং কামরুল হাসান মুন্না (১৯) নামক তিন ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত  প্রত্যেককে  একশত টাকা অর্থদন্ড এবং লোকমান উদ্দিন (২৮) কে ৩০ দিনের, শাহাদাত হোসেন ( ৫৬) কে ৩ দিনের এবং কামরুল হাসান মুন্না (১৯) কে ১৮০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

‎জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মোঃ আবু জাফর মজুমদার। এসময় আনোয়ারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )  জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102