সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন নতুন আঙ্গিকে চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা পুজোর আয়োজন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়ি আজাদী বাজার জগন্নাথ মন্দিরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান আনোয়ারার পরৈকোড়ায় বৌদ্ধ রাজা পরৈং এর স্মৃতিধন্য হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মগ মন্দির চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় শৈলকূপা পৌরছাত্রদল নেতার মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে অভিযানে আটক ৩, অর্থ ও কারাদণ্ড

একদিনে ৫৪ হাজারের বেশি মামলা,কোটি কোটি টাকার বিরোধের নিষ্পত্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

দ্রুত,সাশ্রয়ী ও সৌহার্দ্যপূর্ণ ভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ফের সাফল্যের নজির গড়ল উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জাতীয় লোক আদালত। ১২ সেপ্টেম্বর শনিবার ২০২৬ সমগ্র জেলায় একযোগে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে হাজার হাজার মামলার নিষ্পত্তি হয়। কোটি কোটি টাকার আর্থিক বিরোধেরও সমাধান হওয়ায় উপকৃত হয়েছেন বহু মামলাকারী। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এদিন সমগ্র জেলায় মোট ৫০টি বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে সদর এলাকায় ২২টি বেঞ্চ, যার একটি ছিল ভোক্তা সংক্রান্ত মামলার জন্য। এছাড়া বনগাঁ মহকুমা আইনি পরিষেবা কেন্দ্রে ৬টি,বিধান নগরে ৫টি,ব্যারাকপুরে ৭টি এবং বসিরহাটে ১০টি বেঞ্চে মামলার শুনানি হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী,এদিন ৪৮,১০৭টি প্রাক্-মামলা এবং ৬,২১৪টি বিচারাধীন মামলা লোক আদালতে উপস্থাপিত হয়। বিচারাধীন মামলাগুলির মধ্যে ৪১৫টি ছিল মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা। দিনভর শুনানি ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে চলা মামলা- মোকদ্দমার জটিলতা থেকে অনেকেই মুক্তির সুযোগ পান। উত্তর ২৪ পরগনার জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুকুমার রায় এই সাফল্যকে জেলার জন্য গুরুত্ব পূর্ণ অর্জন বলে অভিহিত করেন। তিনি জানান,একদিনে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তির ফলে আদালতে বিচারাধীন মামলার চাপ কমবে। একই সঙ্গে মামলাকারীদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে এবং আদালতগুলি আরও গুরুত্ব পূর্ণ মামলায় মনোযোগ দিতে পারবে। লোক আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও এদিন বিশেষ ভাবে নজর কাড়ে।বিচার বিভাগীয় আধিকারিক,বেঞ্চ সদস্য আইনজীবী,প্যারা- লিগ্যাল স্বেচ্ছাসেবক এবং জেলা ও মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আধিকারিক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকল সহযোগী ও অংশগ্রহণ কারীকে কৃতজ্ঞতা জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102