বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ ইনার হুইল ডিস্ট্রিক্টের ৫০ বর্ষপূর্তিতে ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী-রিচা শর্মা আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়পুরে রাশেদুল ইসলাম ও বদরুল হক চৌধুরী নেতৃত্বে মিছিল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক উৎফল বড়ুয়া প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীর জন্মদিন ১ সেপ্টেম্বর, শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনেরা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের উপর হামলা সিলেটে মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়পুরে রাশেদুল ইসলাম ও বদরুল হক চৌধুরী নেতৃত্বে মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ নম্বর রায়পুর ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রায়পুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে মিছিলকারীরা আনোয়ারায় আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচিতে যোগ দেন।

আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র নেতা বদরুল হক চৌধুরী ও মোহাম্মদ রাশেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মিছিলে বিএনপি নেতা আব্দুর রহমান নাগু, হোসেন বাশি, মোতালেব সওদাগর, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, যুবদল নেতা মো. সৈয়দ, হাফেজ জালাল, সুলতান, কামাল, কাইয়ুম, মোনাফ, মোহাম্মদ এরশাদ ও আজিজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদল নেতা রিফাত, ফারহান, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। উপজেলা যুবদল নেতা নূর মোহাম্মদ, মিল্টন, শাহাদাত, রাশেদ, শাহেদ, জুয়েল ও জাহেদও উপস্থিত ছিলেন।

মিছিল থেকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে রায়পুর ইউনিয়নের স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে চাতুরী চৌমুহনী বাজারের উত্তর পাশে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচিতে গিয়ে যোগ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102