রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে শনিবার ২২ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
মন্ত্রী সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পৌঁছালে পুলিশ কমিশনার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

মতবিনিময় সভায় সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক বিক্রয় ও সেবন, ছিনতাই, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, অবৈধ সিএনজি স্ট্যান্ড দখলমুক্তকরণ এবং মহানগরীর যানজট নিরসন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাননীয় মন্ত্রী মহোদয় মহানগরীর যানজট নিরসনসহ মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনানুগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী জনবান্ধব ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সকলের সম্মিলিত সহযোগিতায় সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশি কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলে পুলিশ কমিশনার মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি, মাননীয় সংসদ সদস্য, সিলেট-৬ আসন, রেজাউল হাসান কয়েস লোদী, চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, আবুল কাহের চৌধুরী শামীম, প্রশাসক, সিলেট জেলা পরিষদ, মোঃ নাসিম হোসাইন, সভাপতি, মহানগর বিএনপি, মোঃ এমদাদ হোসেন, সেক্রেটারি, মহানগর বিএনপি, মোহাম্মদ বদরুজ্জামান সেলিম, পরিচালক, জালালাবাদ গ্যাস; সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102