
সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক
দিনাজপুরের ঘোড়াঘাটে ভর্নাপাড়ার মোসলেম উদ্দিনের পুত্র শফিউল ইসলাম (৪০) সৎ মেয়ে তাসপিয়া (৯)কে মাদ্রাসায় নেওয়ার কথা বলে নিয়ে গিয়ে, নদীতে ফেলে হত্যা।
এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টায় গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে শাফিউলকে গ্রেফতার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
থানা সূত্রে জানাযায়, তাসপিয়াকে মাদ্রাসায় নেওয়ার কথা বলে তাঁর সৎ বাবা শাফিউল রাণীগঞ্জ বাজার থেকে ভ্যানে করে প্রথমে কবিলপুর এরপর গোবিন্দপুর হয়ে মুসিপাড়ার ঘাটে নিয়ে যায়। পরে নৌকায় করে ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহসংলগ্ন করতোয়া নদীতে গিয়ে প্রথমে শিশুটিকে পানিতে ফেলে দেয়। পরে মায়া হলে নদী থেকে তুলে নৌকায় নিয়ে বুকে জড়িয়ে ধরে। তীরে ফেরার পর স্ত্রী লিজার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে আবার নদীতে ফেলে দেয়। পরদিন সন্ধ্যায় করতোয়া নদীতে তাসপিয়ার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে।