
–তরুণ বিশ্বাস,কলকাতা-
কলকাতার কালীগঞ্জে প্রদর্শিত হলো প্রদীপ ঘোষ নির্মিত‘বীরকন্যা প্রীতিলতা’ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার টালিগঞ্জের ঐতিহ্য বাহী রাধা স্টুডিও চলচ্চিত্র শতবর্ষ ভবনে প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা’। ১৬ আগস্ট রবিবার ২০২৬ সকালে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন,সংগ্রাম,আত্মত্যাগ ও দেশপ্রেমের কাহিনি অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত,কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর,প্রবীণ বামপন্থী নেতা সুজন চক্রবর্তী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক প্রদীপ ঘোষ উপস্থিত অতিথি ও দর্শকদের সঙ্গে চলচ্চিত্রটির নির্মাণ, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন এবং তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার কথা বলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রামের বিপ্লবী দলের স্বাধীনতা আন্দোলনের মূলত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা মাস্টারদা সূর্যসেনের অন্যতম গুরুত্বপূর্ণ নারী যোদ্ধা। পাহাড়তলীর ইউরোপীয়ান ক্লাব আক্রমণে তাঁর আত্মত্যাগ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই ইতিহাসকে চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার অন্যতম উদ্দেশ্য। কলকাতায় এই বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে প্রীতিলতার জীবন ও সংগ্রামের ইতিহাস দুই বাংলার দর্শকের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চলচ্চিত্রটির প্রশংসা করেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আরো ঐতিহাসিক চরিত্র ও তাঁদের আত্মত্যাগ নিয়ে আরও চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয় তার কথা তুলে ধরেন। বিশিষ্ট সমাজ কর্মী আপন জন এবং সেরা এক্সপেরিয়েন্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির ফাউন্ডার চেয়ারম্যান সুব্রত দে সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে পরিচালনা করেন।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এস.এম. এন্টারটেইনমেন্ট। প্রদর্শনীটি আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংযোগও তৈরি হলো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শুভাশিস চট্টোপাধ্যায় I