রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ বড় পর্দায় পা রাখছেন সামিয়া আক্তার রিতা সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার শুভ উদ্বোধন বারাসাত প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন সম্প্রীতি ও অন্তর্ভুক্তির বার্তায় সমাজ সেবী সংঘের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন মানবিক ব্যক্তিদের সংবর্ধনা সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ‌ আনোয়ারায় আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি হলেন হরিপদ চৌধুরী বাবুল আনোয়ারায় বিক্রিত জমি পুনরায় জবরদখল করার পাঁয়তারার অভিযোগ

সম্প্রীতি ও অন্তর্ভুক্তির বার্তায় সমাজ সেবী সংঘের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের আবহে সমাজ সেবী সংঘের উদ্যোগে ১৫ আগষ্ট শনিবার ২০২৬ আয়োজিত হলো এক বিশেষ অন্তর্ভুক্তিমূলক স্বাধীনতা দিবস অনুষ্ঠান। সমাজের সর্বস্তরের মানুষ, অভিভাবক,অতিথি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় ঐক্য, সমতা ও সম্প্রীতির এক সুন্দর উদযাপনে। সকাল ৯টা ৩০ মিনিটে পূজা মণ্ডপে সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয় বিশেষ পতাকা র‍্যালি ও পতাকা বিতরণ কর্মসূচি।এই র‍্যালিতে অংশ নেন সমাজসেবী সংঘের সদস্য ও স্থানীয়রা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই আয়োজনের কেন্দ্রে রেখে তুলে ধরা হয় অন্তর্ভুক্তি, সমান অধিকার ও একসঙ্গে এগিয়ে চলার বার্তা।
সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন। এরপর সকাল ১১টা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান,নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তাদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের এই সাংস্কৃতিক পরিবেশনা। তাঁদের প্রতিভা ও আত্মবিশ্বাসের মাধ্যমে স্বাধীনতার প্রকৃত অর্থ সমান মর্যাদা,অংশ গ্রহণ এবং কাউকে পিছনে না রাখার বার্তা উঠে আসে। সমাজ সেবী সংঘের এই উদ্যোগ স্বাধীনতা দিবসকে শুধুমাত্র একটি জাতীয় উৎসব হিসেবে নয়,বরং সকলকে সঙ্গে নিয়ে উদযাপনের এক মানবিক ও সামাজিক বার্তা হিসেবে তুলে ধরে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102