
–তরুণ বিশ্বাস,কলকাতা
বিশ্ব অঙ্গদান দিবসে অঙ্গদানের বার্তা,CK Birla Hospitals CMRI-তে সচেতনতা কর্মসূচি কলকাতায় বিশ্ব অঙ্গদান দিবস উপলক্ষে অঙ্গদানের গুরুত্ব ও মানবিকতার বার্তা তুলে ধরা হলো। ১৩ আগস্ট বৃহস্পতিবার ২০২৬ তারিখে আয়োজিত এই সচেতনতা মূলক কর্মসূচিতে অঙ্গদানের মাধ্যমে মৃত্যুর পরও কীভাবে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব,সেই বিষয়ে জন সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির আয়োজনে যুক্ত ছিল Rotary, Concern for Calcutta এবং CK Birla Hospitals-এর CMRI। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল Beyond Life. Beyond Self. অর্থাৎ নিজের জীবনের গণ্ডি পেরিয়ে অন্যের জীবনকে নতুন সুযোগ করে দেওয়া।
হৃদযন্ত্র,ফুসফুস,লিভার, কিডনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে বহু জটিল রোগে আক্রান্ত মানুষ নতুন জীবন ফিরে পেতে পারেন। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গদানের প্রয়োজনীয়তা,সচেতনতা এবং মানবিক দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়।বিশ্ব অঙ্গদান দিবসের এই উদ্যোগের মাধ্যমে সমাজে অঙ্গদান নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে আরও বেশি মানুষকে অঙ্গদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। মানবিকতার এই উদ্যোগ ভবিষ্যতে আরও মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।