
—তরুণ বিশ্বাস,কলকাতা—
কলকাতার ইজেডসিই হল পূর্বাশা প্রেক্ষাগৃহে সল্টলেক সেক্টর থ্রিতে ইএমপিএপির উদ্যোগে এবং বিবেক ধারা সহযোগিতায় ৪ আগষ্ট ২০২৬ ৯৭ তম জন্মবার্ষিকী কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের বিশেষ শ্রদ্ধাঞ্জলি পালিত হল l 0.2 আজও কিশোর অনুষ্ঠানে কিশোর কন্ঠি পুরুষ ও মহিলারা কিশোর কুমারের গান গেয়ে সকলকে মনমুগ্ধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় ও উনার স্ত্রী,রুপা গঙ্গোপাধ্যায়,ইন্দ্রনীল ঘোষ,লকেট চট্টোপাধ্যায়,পাপিয়া অধিকারী সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ। সকলেই মঞ্চে স্থাপিত কিশোর কুমারের ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। এই অনুষ্ঠানটি দেখতে প্রচুর দর্শক এসেছিলেন। অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে সাফল্যমন্ডিত হয়ে থাকে।