শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় বিপন্ন মানবস্বাস্থ্য বাংলাদেশ ও ভারত দুটি পৃথক রাষ্ট্র হলেও সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধের দিক থেকে অত্যন্ত ঘনিষ্ঠ:অনুরুদ্ধ দাস হায়দ্রাবাদের আজিম প্রেমজি ফাউন্ডেশনের কলকাতায় সাংবাদিক সম্মেলন ‌‌ ‌ আনোয়ারায় ঘাতক বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ৬ সিএনজি, নিহত ২,আহত ৩০ ঘোড়াঘাটে জমির বিরোধে ভাই বোনদের মধ্যে সংঘর্ষ  দুর্ঘটনার অপেক্ষায় কর্ণফুলীর বিলবোর্ড, নিরুত্তর প্রশাসন বেওয়ারিশ লাশ দাফন করলো স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠন সুবর্ণজয়ন্তীতে রথের রশি টানলো অগণিত গণদীপায়নবাসী কলকাতার ক্ষুদিরাম ভট্টাচার্য হাই স্কুলে মহাসমারোহে গুরু পূর্ণিমা উদযাপন মাদক মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামি সহ হাকিমপুরে আটক ৪

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে একটি মেজর অর্থোপেডিক (হাড় ও জোড়া) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার পরিচালনা করেন অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. স্বরুপানন্দ চক্রবর্তী।

অস্ত্রোপচারে অ্যানেস্থেসিয়া প্রদান ও সার্বিক চিকিৎসা সহায়তা করেন অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. আয়াজ মাহমুদ। এছাড়া অপারেশন কার্যক্রমে সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স মিসেস বিউটি বড়ুয়া স্মৃতি এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন।

সমগ্র চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি স্বাস্থ্যসেবার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এ ধরনের মেজর অর্থোপেডিক অস্ত্রোপচার পরিচালিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ বিশেষ করে অসচ্ছল রোগীরা উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা নিয়মিতভাবে অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102