শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ পটিয়ায় পিঙ্গলা-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস উদ্বোধন মধু বুড়ির স্বপ্ন পূরণ করলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আজ থেকে নতুন ঘরে সেই মধু বুড়ি  আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা  সাংবাদিক রতন কান্তি দাশের সহধর্মিণী স্বর্গীয়া চম্পা দাশ এর বাৎসরিক আদ্যাশ্রাদ্ধ অনুষ্ঠিত কলকাতায় পথ‌ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল ‘আর্থভা শান্তিভানা’ বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়: জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশনা দিলেন সিসিক প্রশাসক বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রামের এনসিপির শীর্ষ নেতা আফতাব মজুমদার আটক ব্লাড ডোনেশন সোসাইটি এর টি-শার্ট ও ওড়না উন্মোচন অনুষ্ঠান

স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়: জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশনা দিলেন সিসিক প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।বৃহস্পতিবার (২৩ জুলাই) সিসিকের স্বাস্থ্য শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় সিসিক প্রশাসক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নাগরিকের মৌলিক অধিকার। সনদ গ্রহণের ক্ষেত্রে কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার নির্ধারিত ফির বিনিময়ে দ্রুত ও সহজভাবে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, “সেবাগ্রহীতাদের সঙ্গে সদাচরণ করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকসেবা সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করাই আমাদের লক্ষ্য।”

সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আইন ও বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্ম নিবন্ধনের জন্য আবেদনকারীকে নিজেই আবেদন করতে হবে। আর ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তাদের আইনানুগ অভিভাবক আবেদন করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীকে স্বশরীরে অফিসে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।তিনি আরও জানান, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সরকার নির্ধারিত ফি ২৫ টাকা এবং ৫ বছরের বেশি বয়সীদের জন্য ৫০ টাকা। জন্ম সনদ সংশোধনের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা।প্রবাসীদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন করা উচিত। তবে বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা উপযুক্ত প্রমাণপত্রসহ আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে কেবল আইনগতভাবে গ্রহণযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই সনদ প্রদান করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা অথবা সিসিক এলাকায় জন্মগ্রহণকারী ব্যক্তিরাই সিলেট সিটি কর্পোরেশন থেকে জন্ম বা মৃত্যু সনদ পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন।এ ছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের সময় টিকাকার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সিসিকের আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ওয়ার্ডের বাসিন্দারা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকেই জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবেন। সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102