বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন সাংসদ সরওয়ার জামাল নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকা,  বেড়িবাঁধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত  সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় মানুষের  কথা  শোনেন এবং তাদের দুঃখ-কষ্ট, সমস্যা ও দাবি-দাওয়া জেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে একই ইউনিয়নের উঠান মাঝির ঘাট,সারেঙ্গা এলাকার বিপন্ন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সাংসদ নিজাম জনগণের পাশে থেকে তাঁদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা পুনর ব্যক্ত করেন।

এ সময়  উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিন  উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার  ( ভূমি )   দীপক ত্রিপুরা,উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড এর উর্ধ্বতন কর্মকর্তা এবং আনোয়ারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102