মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নেতৃত্বের নতুন অধ্যায়ে অনন্যা আজিজ মহিলাদের আত্মনির্ভরতা রক্ষার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর আয়োজনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মওলানা মোঃ ছগির (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ও মোঃ মতলুবুর রহমান হায়দার কে অব্যাহতি/বহিস্কার প্রদান চট্টগ্রামে নারীদের জন্য নেই কোন আলাদা গণপরিবহন, হেনস্তার শিকার হচ্ছেন নারী যাত্রীরা পথচলা শুরু ‘আর্থভা শান্তিভানা মানবিকতার বন্ধনে নারী,পুরুষ, ট্রান্সজেন্ডার ও সমাজের প্রান্তিক উদ্যোগ চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা বিএনপি নেতা শহীদ খান বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন সাংসদ সরওয়ার জামাল নিজাম ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা ও কবিতা Creation Studio এর কবিতা উৎসব মুখর এক স্মরণীয় সন্ধ্যা আনোয়ারায় র‌্যাব-৭ এর হাতে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২ কারবারি

উত্তর ২৪ পরগনায় বিশেষ লোক আদালত,বিরোধ মেটাতে বিকল্প ব্যবস্থায় উৎসাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা–

উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১৮জুলাই শনিবার ২০২৬ বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়। বিনিময়যোগ্য দলিল আইন-সংক্রান্ত মামলার দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মোট পাঁচটি বেঞ্চে ৩২২টি মামলা গ্রহণ করা হয়। তার মধ্যে আলোচনার মাধ্যমে দু’টি মামলার সফল মীমাংসা হয় এবং মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক নিষ্পত্তি সম্পন্ন হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন মীমাংসাকৃত মামলার সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বিশেষ লোক আদালতকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল উল্লেখ যোগ্য।বিপুল সংখ্যক পক্ষকার স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির এই বিকল্প পদ্ধতির প্রতি আস্থা প্রকাশ করেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মতে,দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার জট কমাতে এবং দ্রুত, সহজ ও কম ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে বিশেষ লোক আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102