শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ‘শফি ফাউন্ডেশন’-এর খাদ্যসামগ্রী বিতরণ রিয়্যালিটি শো আমার জীবনে এক নতুন মোড় এনে দেয়: শাফিউল রাজ প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সোনাগাছিতে দুর্বারের প্রতিষ্ঠা দিবসে আইনগত অধিকার নিয়ে সচেতনতার বার্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে

সোনাগাছিতে দুর্বারের প্রতিষ্ঠা দিবসে আইনগত অধিকার নিয়ে সচেতনতার বার্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

– দুর্বার মহিলা সমন্বয় কমিটি ডিএমএসসি-র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সোনাগাছি শীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ,উত্তর ২৪ পরগনার সচিব মোঃ নুরজামান খান। বক্তব্যে তিনি যৌনকর্মীদের সাংবিধানিক অধিকার,মান বাধিকার,মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার,আইনের সমান সুরক্ষা এবং বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন,যৌন কর্মীরাও দেশের অন্যান্য নাগরিকের মতো সমান ন্যায় বিচারের অধিকারী এবং সেই অধিকার রক্ষায় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ সর্বদা পাশে রয়েছে। দুর্বারের তিন দশকেরও বেশি সময় ধরে অধিকার,স্বাস্থ্য,শিক্ষা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভূমিকার প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রবীণ যৌন কর্মীদের সম্মাননা প্রদানের উদ্যোগও বিশেষভাবে প্রশংসিত হয়। আইন সচেতনতা ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগে সক্রিয় থাকার আশ্বাস দেয় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102