
—তরুণ বিশ্বাস,কলকাতা—
সাড়ম্বরে পালিত হল উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া অ্যাক্টো সংস্থার প্রতিষ্ঠা দিবস। চাঁদপাড়া বিএম পল্লীর নিজস্ব মঞ্চে স্নেহলতা স্মৃতি মঞ্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন শাশ্বতী নাথ, কপিল ঘোষ,সুতপেশ চক্রবর্তী,আশিস চট্টোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী ও নীরেশ ভৌমিক-সহ বিশিষ্টজনেরা।
কবিতা,সংগীত,আবৃত্তি ও নাট্য পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। নৃত্যে স্বরলিপি চক্রবর্তী দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। পরিশেষে সুভাষ চক্রবর্তীর নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘আলোকিত যৌবন’ নাটক। সংস্থার কর্ণধার সুভাষ চক্রবর্তী বলেন,”সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমান সময়ে নাটক মানুষের জীবনে মুক্ত অক্সিজেনের মতো কাজ করে।”প্রীতম মজুমদার,চৈতি সিংহ রায়,চন্দন দাস, অনন্ত চক্রবর্তী,দিলীপ ভট্টাচার্য,স্বরলিপি চক্রবর্তী,ভাস্কর মিত্র, সমীর মাহাতো ও দীপজ্যোতি ভট্টাচার্য-এর মত সংগঠনের সদস্যদের সক্রিয় সহযোগিতা ও দর্শকদের উপস্থিতিতে শুচিশুভ্র এই অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনায় সোমা চক্রবর্তী অনন্য ।