বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার ১৭টি ইউনিয়নের ফুটবল ঠিম নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে উপজেলার ১৭টি ইউনিয়ন ঠিমের মধ্যে খেলা সুসম্পন্ন হয়।এরমধ্যে খেলার জয়-পরাজয়ের পালা শেষে কোয়াটার ফাইনালে উঠে
৮ টি দল।এই দলগুলো নিয়ে শুরু হয় টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলার ম্যাচ।এই কোয়াটার ফাইনাল ম্যাচের ৪র্থ দিনের আসরে কচুয়াই শহীদ জিয়া স্মৃতি সংসদ বনাম বড়লিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের মধ্যে খেলা অনুষ্টিত।
এতে ম্যাচে উভয় দলের অসাধারন নৈপুর্ণ্যে আসরের প্রথমার্ধে ১-১ গোলে খেলায় সমতা আসে।এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে অসাধারন প্রতিভায় পরপর ৪টি গোলসহ সর্বমোট কচুয়াই ইউনিয়ন ৫-১ গোল ব্যবধানে বড়লিয়া ইউনিয়নকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার নিশ্চিত যোগ্যতা অর্জন করে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এ খেলা অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব আব্দুল মন্নান তালুকদার।
উদ্বোধক ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব হাবিব উল্লাহ ।প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সদস্য আবু সালেহ্ মোহাম্মদ সাইফুদ্দিন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে নুরুল আবছার,মাঈনুদ্দিন বাদল,আবু বক্কর সিদ্দিকি। সঞ্চালনা ও সহযোগী হিসেবে ছিলেন ইকবাল সিকদার সুমন,মোশারফ হোসেন রুবেল,নুর রশিদ সুজন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাপ্টেন আবু তৈয়ব।
এ সময়ে আরো উপস্হিত ছিলেন জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিনিধি,সাজ্জাদ হোসেন রুবেল,শাহ্ আলমসহ
উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক,সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ খেলায় উপস্হিত ছিলেন।
উল্লেখ্য বক্তরা বলেন,সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে খেলা-ধূলার বিকল্প নেই।মাদকের ছোবল থেকে পটিয়ার যুবসমাজকে দূরে রাখতে শহীদ জিয়া স্মৃতি সংসদের এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102