সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে: দ্বিতীয় আসরে হাবিলসা ইউনিয়ন জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় আসর খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কোয়াটার ফাইনাল খেলা শুরু হয়েছে।
সোমবার(২৯শে জুন) বিকেলে
অনুষ্টিত টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলার দ্বিতীয় আসরে হাবিলাসদ্বীপ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ বনাম খরনা ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের মধ্যে খেলা অনুষ্টিত।এ খেলা দুই দলের তীব্র প্রতিযোগিতার আড্ডা লড়াইয়ে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ২-২ গোল ব্যবধানে খরনা ইউনিয়নকে হারিয়ে বিজয় লাভ করে।এরপর ম্যাচে এই খেলা পরিচালনায় রেফারীর বাঁশির সর্বশেষ সুরের ফলাফলে হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিজয় লাভ করে।
এ খেলা অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন হক এন্টারপ্রাইজ ট্রাস্ট ও মরহুম হাজী নুরুল ট্রাস্টের সম্মানিত ডিরেক্টর এবং এমপি এনামের সুযোগ্য বড় সন্তান আকিবুল হক।
উদ্বোধক ছিলেন জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহব্বায়ক ক্যাপ্টেন আবু তৈয়ব।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সিনিয়র সদস্য আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান,খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দি,হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন,খরনা ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব আলী,উপজেলা ছাত্রদল নেতা করিম মেম্বার,সাকিব বিন জামাল,এডভোকেট তারেক প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন,জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিনিধি ,সাজ্জাদ হোসেন রুবেল,শাহ্ আলম প্রমুখ।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের প্রধান অতিথি মোহাম্মদ নাজমুল হক বক্তব্যকালে বলেন,মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলা-ধুলার বিকল্প নেই।যুবসমাজকে ক্রীড়ামুখী ও মনযোগী করতে জিয়া স্মৃতি সংসদ উপজেলার ইউনিয়ন পর্যায় ভিওিক এই ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে সত্যিকার অর্থে মাদক প্রতিরোধ করার এক মহাঔষধ হিসেবে কাজ করবে।যার কারনে জিয়া স্মৃতি সংসদ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ প্রসংসার দাবীদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102