সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

হাওড়া লায়ন্স হাসপাতালের অত্যাধুনিক অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

হাওড়া লায়ন্স হাসপাতাল চারুশীলা মনমথনাথ দে মেমোরিয়াল ইউনিট, জাদুবেড়িয়ায় ২৭ জুন শনিবার ২০২৬ অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটার শুভ উদ্বোধনের মাধ্যমে হাসপাতালটি স্বাস্থ্য পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করল।২০০৫ সালে একটি চক্ষু হাসপাতাল হিসেবে মানুষের সেবার লক্ষ্য নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু হয়।এরপর ধাপে ধাপে ব্লাড সেন্টার,থ্যালাসেমিয়া ইউনিট এবং ডায়ালিসিস ইউনিট চালু করা হয়।এবার আধুনিক মডুলার অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উন্নতমানের অস্ত্রোপচার পরিষেবা প্রদানের ক্ষেত্রে হাসপাতালটি নতুন অধ্যায়ের সূচনা করল। এই প্রকল্প বাস্তবায়নে লায়ন হীরা লাল বাগড়া ও লায়ন বিজয় জৈন-এর গুরুত্বপূর্ণ সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনালের আন্তর্জাতিক সভাপতি লায়ন এ.পি. সিং। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে হাসপাতালের দীর্ঘ পথচলার কথা স্মরণ করেন এবং সমাজের মানুষের সেবায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক লায়ন্স সদস্য, বিশিষ্ট অতিথি এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।তাঁদের মধ্যে ছিলেন লায়ন পবন পরসরামপুরিয়া, লায়ন ভিনীত জৈন, লায়ন সুদর্শন মেহতা এবং লায়ন প্রমিল রুংটা-সহ বহু বিশিষ্ট লায়ন্স সদস্য।অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটারের উদ্বোধনের মাধ্যমে হাওড়া লায়ন্স হাসপাতাল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102