রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ২৫ কোটি চারা রোপণের এই মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সাধারণ সম্পাদক জামাল আহমদ, জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক সামছুর রহমান শামীম, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, শরীফ আহমদ, খায়রুল আমিন রাফসান প্রমুখ।

কর্মসূচি শেষে অতিথিরা উপজেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102