শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ পারিবারিক ব্যবসার রূপকার ASSOCHAM Excellence Awards এ সম্মানিত মলয় চক্রবর্তী বিশ্বকাপ উপলক্ষে গ্রাম হার্ভেস্টের প্রেডিকশন প্রতিযোগিতা, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

তরুণ  বিশ্বাস,কলকাতা—

আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলা সমাজকল্যাণ দপ্তর এবং আরাধনা আই আরসিএ -র যৌথ উদ্যোগে,নেশা মুক্ত ভারত অভিযান’-এর আওতায় এক সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্যাপক জন সচেতনতার উপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, মাদকা সক্তি শুধু ব্যক্তিজীবন নয়,পরিবার ও সমাজের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। তাই যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক জীবন ধারার দিকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। উপস্থিতদের ,নেশা মুক্তি মিত্র’ হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এই আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়োজনে সহায়তার জন্য জাতীয় হেল্পলাইন নম্বর ১৪৪৪৬ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে ডিএলএসএ’র সচিব মোঃ নুরজামান খান-সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অংশ গ্রহণকারীরা মাদক বিরোধী শপথ গ্রহণ করে একটি সুস্থ,সচেতন ও নেশামুক্ত ভারত গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102