শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ পারিবারিক ব্যবসার রূপকার ASSOCHAM Excellence Awards এ সম্মানিত মলয় চক্রবর্তী বিশ্বকাপ উপলক্ষে গ্রাম হার্ভেস্টের প্রেডিকশন প্রতিযোগিতা, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

পারিবারিক ব্যবসার রূপকার ASSOCHAM Excellence Awards এ সম্মানিত মলয় চক্রবর্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

কলকাতায় পারিবারিক ব্যবসাকে দীর্ঘমেয়াদি ও প্রজন্মান্তরে টেকসই করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ Beyond Red Ocean Consulting-এর প্রতিষ্ঠাতা মলয় চক্রবর্তী-কে ASSOCHAM Excellence Awards 2026-এ ‘Best Family Business Enabler of the Year’ সম্মানে ভূষিত করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত Growth-Driven Family Business Conclave – Honouring Legacy and Empowering NextGen Leadership-এর প্রথম সংস্করণে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। এই স্বীকৃতি পারিবারিক ব্যবসায় উত্তরাধিকার পরিকল্পনা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্রমবর্ধমান গুরুত্বকেই তুলে ধরেছে। বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে মলয় চক্রবর্তী কলকাতাসহ ভারতের বিভিন্ন প্রান্তের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁর প্রতিষ্ঠান Beyond Red Ocean Consulting-এর মাধ্যমে উৎপাদন, পরিবেশনা, খুচরো ব্যবসা,পরিষেবা,লজিস্টিকস সহ বিভিন্ন উদ্যোক্তা- নেতৃত্বাধীন সংস্থাকে কৌশল গত পরিকল্পনা,লাভ জনকতা বৃদ্ধি,নেতৃত্বের সমন্বয় এবং উত্তরাধিকার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। Beyond Red Ocean Consulting বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক কোচিং সংস্থা Action COACH USA-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আন্ত র্জাতিকভাবে স্বীকৃত ব্যবসায়িক কাঠামোকে ভারতীয় পারিবারিক ব্যবসার বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সংস্থাটির কার্যক্রম বর্তমানে কলকাতা, মুম্বই, পুনে,গুহাটি, আহমেদাবাদ,দিল্লি,ঢাকা এবং আরও কয়েকটি আন্তর্জাতিক বাজারে বিস্তৃত। প্রতি বছর এক হাজার উদ্যোক্তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন মলয় চক্রবর্তী। তাঁর মতে, একটি সফল ব্যবসা গড়ে তোলাই যথেষ্ট নয়; বরং এমন প্রতিষ্ঠান গড়ে তোলাই ভবিষ্যতের চ্যালেঞ্জ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে সক্ষম হবে। সেই লক্ষ্যেই নেতৃত্বেরধারাবাহিকতা,সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে Beyond Red Ocean Consulting।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102