শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত যুব সমাজই ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশের রূপরেখা বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মনজুর আলম তালুকদার পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৭ম আসরে আশিয়া ইউনিয়নের জয় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ নিজস্ব গানে এগোতে চান শিমলা চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ মাধ‍্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্রিটেনে এসএসসি ৯১ এর বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মাজারের টাকা জনসম্মুখে গণনার মাধ্যমে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন, এই সচ্ছতার ধারা অব্যাহত থাকবে :মন্ত্রী আরিফুল হক চৌধুরী টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে রাজ্যের মন্ত্রী বিশাল লামা সংবর্ধিত

মাদকমুক্ত যুব সমাজই ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশের রূপরেখা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর কিনব্রিজের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা ও মহানগর যুব বিভাগ সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শহীদুল ইসলাম সাজু।

র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শফিকুল আলম মফিক, মু. শাহেদ আলী, নাজির উদ্দিন, রেজাউল করিম, নজরুল ইসলাম, আব্দুল হাকিম ও আমিনুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আলী বলেন- যুবকদের উপরে জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই যুবকদেরকে সবধরণের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদের নৈতিকতার ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ আমাদের যুবকদের নৈতিক অবক্ষয় মানে, জাতির ধ্বংস অনিবার্য। তাই আজকের এই মাদক বিরোধী দিবসে সিলেটসহ সারা বাংলাদেশের যুবসমাজকে অনুরোধ করছি, মাদককে না বলুন। কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলুন। তাহলে ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102