
তরুন বিশ্বাস কলকাতা—
কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে ২৪ শে জুন ২০২৬ বুধবার মাননীয় মন্ত্রীর শুভাগমন ও সংবর্ধনা অনুষ্ঠান। টালিগঞ্জ ম্যুর এভিনিউ বৌদ্ধ বিহার সমিতি সংবর্ধনা জ্ঞাপন উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী মাননীয় শ্রী বিশাল লামা মহাশয়, আলিপুর দুয়ারের বিধায়ক লাক্সমান নিমু এবং টালিগঞ্জ অঞ্চলের নব নির্বাচিত বিধায়িকা বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতি পাপিয়া অধিকারী মহাশয়াকে টালিগঞ্জ ম্যূর এভিনিউ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন ও সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলতঃ টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারের সভাপতি মনোতোষ বড়ুয়া,সাধারণ সম্পাদক ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু,সম্পাদক উত্তম বড়ুয়া,কোষাধ্যক্ষ শ্রীমতি স্বপ্না বড়ুয়া,উপদেষ্টা শ্রীকুমার দাস,আনন্দ মহাথের সহ অসংখ্য ভিক্ষু শ্রমন এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।