বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন উত্তর ২৪ পরগনায় এনআই অ্যাক্টের মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ লোক আদালত হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : মাহবুবুর রহমান শামীম আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন

গাইঘাটায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস কলকাতা—

ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে গাই ঘাটার গণদীপায়ন ১৬৬ ও ১৫৯ নম্বর বুথে মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর প্রতি কৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রয়াত এই জাতীয়তাবাদী নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যতম সদস্য রথীন চক্রবর্তী, বিকাশ রায়সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বক্তারা ড. মুখোপাধ্যায়ের আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন। কর্মী-সমর্থকদের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং তাঁর আত্মত্যাগের স্মরণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102