
–তরুণ বিশ্বাস কলকাতা—
কলকাতায় Ambica Nexgen-এর উদ্যোগে এবং JeevanSathi Vikash Foundation-এর সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন রবিবার ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। সুস্থ শরীর,শান্ত মন এবং সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে লেক থানার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন যোগাসন প্রদর্শন করে। তাদের অংশগ্রহণ অনুষ্ঠানে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে এবং স্বাস্থ্যকর জীবন যাপনের গুরুত্বকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে। এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা,স্বাস্থ্য,সংস্কৃতি ও প্রশাসনিক ক্ষেত্রের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণা মূলক বক্তব্য অনুষ্ঠানের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। বক্তারা বর্তমান প্রজন্মের কাছে যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ,সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়,বরং সুস্থতা, শৃঙ্খলা ও মানসিক প্রশান্তির বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। সকলের সম্মিলিত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে স্বাস্থ্য,সম্প্রীতি ও সচেতনতার এক অনন্য উদযাপন।