মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেফতার সার কারখানা গুলোতে  সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করার সিধান্ত নিয়েছে সরকার- আনোয়ারায় শিল্পমন্ত্রী সাফল্যের নতুন শিখরে ড. ইউসুফ ইফতি: মালয়েশিয়ার পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি অর্জন অমরনাথ যাত্রীদের মিলনমেলা ঘিরে ভক্তিময় আবহ,ভারত সেবাশ্রমে ‌ সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখবে মহিরা ঐক্য পরিষদ: এমপি এনামুল হক রায়পুরে জনদুর্ভোগ লাঘবে মাঠে রাশেদ, স্বস্তি এলাকাবাসীর পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর খেলা উদ্বোধন  আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ‘চট্টলা উদ্যোক্তা পরিবার’-এর শুভ উদ্বোধন উত্তর ২৪ পরগনা জেলা আদালতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

চন্দনাইশে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ( ২২ জুন ) ভোররাতে বরকল, বৈলতলী ইউনিয়ন ও গাছবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ এহছান প্রকাশ বুলু (৩১), উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস‍‍্য মোঃ আবু জাফর ( ৫৭ ), বৈলতলী জাফরাবাদ রাশেদ চৌধুরীর ভাড়াটিয়া তারেকুর রহমান (১৯), একই এলাকার আব্দুল মান্নান (৬১), বৈলতলী বাজারের জাফরাবাদ এলাকার জামাল উদ্দিন, গাছবাড়িয়া এলাকার রাজীব নাথ ( ৩৬)।
এ ব‍্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102