মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানামূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ( ২২ জুন ) ভোররাতে বরকল, বৈলতলী ইউনিয়ন ও গাছবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ এহছান প্রকাশ বুলু (৩১), উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ আবু জাফর ( ৫৭ ), বৈলতলী জাফরাবাদ রাশেদ চৌধুরীর ভাড়াটিয়া তারেকুর রহমান (১৯), একই এলাকার আব্দুল মান্নান (৬১), বৈলতলী বাজারের জাফরাবাদ এলাকার জামাল উদ্দিন, গাছবাড়িয়া এলাকার রাজীব নাথ ( ৩৬)।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।