সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখবে মহিরা ঐক্য পরিষদ: এমপি এনামুল হক রায়পুরে জনদুর্ভোগ লাঘবে মাঠে রাশেদ, স্বস্তি এলাকাবাসীর পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর খেলা উদ্বোধন  আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ‘চট্টলা উদ্যোক্তা পরিবার’-এর শুভ উদ্বোধন উত্তর ২৪ পরগনা জেলা আদালতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি চন্দনাইশে বাইতুল আমান জামে মসজিদে ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিলেন এমপি জসিম স্বপ্নপূরণের সিঁড়ি বেয়ে সূচী বারাসাতে অ্যাপোলো চেন্নাইয়ে ইনফরমেশন সেন্টার উদ্বোধন

বারাসাতে অ্যাপোলো চেন্নাইয়ে ইনফরমেশন সেন্টার উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

– উত্তর ২৪ পরগনার মানুষের কাছে উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পরিষেবা আরও সহজ লভ্য করে তুলতে বারাসাতে আজ ২০ জুন শনিবার ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার। উদ্বোধন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন এবং ইএনটি কান, নাক ও গলা বিশেষজ্ঞ স্বাস্থ্য পরামর্শ শিবিরের আয়োজন করা হয়।
শুভ উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ উর্বশী সিং এবং অ্যাপোলো হেলথ কেয়ার সার্ভিসেস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু চ্যাটার্জী। তাঁরা ফিতা কেটে ইনফরমেশন সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারের লক্ষ্য,উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জানানো হয়,এখন থেকে নিয়মিতভাবে অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বারাসাতে এসে রোগীদের পরামর্শ প্রদান করবেন। ফলে এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যেতে হবে না এবং তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে নিউটন বিশ্বাস ও অনাথ সাহা জানান, “বারাসাতে এই ইনফরমেশন সেন্টার চালু হওয়ার ফলে সাধারণ মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে।” পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা পরিষেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102