মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন টালিগঞ্জ রাধা স্টুডিওতে প্রদীপ ঘোষ নির্মিত বীরকন্যা প্রীতিলতা বোয়ালখালীর হাক্কানী পেপার মিলে আগুন, ক্ষতি ২ কোটি টাকা সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান বারৈয়াঢালা নারায়ণ আশ্রমে স্বামী মাধবানন্দ মহারাজের আবির্ভাব উৎসব পৌরসভা বিদ্যাসাগর মঞ্চে চট্রল সেবা সমিতির মা মনসা দেবী পূতিপাঠের আসর গোবরডাঙ্গা মৃদঙ্গমের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড

মানবতার সেবায় নিবেদিত বারাকাহ ব্লাড সোসাইটি-র উদ্যোগে ব্লাডগ্রুপ নির্ণয় সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

মানবতার সেবায় নিবেদিত বারাকাহ ব্লাড সোসাইটি-র উদ্যোগে শুক্রবার ১৯ জুন সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বরে আয়োজিত ১ম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই ক্যাম্পে প্রায় ১৫০+ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা হাফিজুর রহমান সাহেব (জিঙ্গাবাড়ী হুজুর)-এর মূল্যবান দোয়ার মাধ্যমে। তাঁর দোয়া ও নসীহত উপস্থিত সকলকে মানবসেবামূলক কাজে আরও উৎসাহিত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা  আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা হাফিজ মোঃ আবিদ হোসেন খান,শুভাকাঙ্ক্ষী জনাব মশিউর রহমান চৌধুরী, শাহরুল চৌধুরী , সভাপতি, বন্ধু মহল রক্তদান সোসাইটি, শাহজাহান আহমদ শাহান প্রতিষ্ঠাতা, মানব কল্যাণ ব্লাড সংস্থা-খানুয়া,আকরাম খান বাপ্পি,সভাপতি স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফেডারেশন,  মোঃ তাহের আহমদ,পরিচালক, ভয়েস অব হিউম্যানিটি, তারেক আহমদ ,প্রতিষ্ঠাতা, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা, নাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা, ইমদাদ ইভান জুম্মন, আরাফাত রহমান চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ রাহী আহমদ, মোঃ হাসান, মোঃ আলম, রুহেল আহমদ ও জুয়েল আহমদ।
ক্যাম্প চলাকালীন উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ রক্তদানের গুরুত্ব, রক্তদানের স্বাস্থ্যগত উপকারিতা এবং মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক ও উপদেশমূলক আলোচনা করেন। তাঁরা বলেন, একজন স্বেচ্ছাসেবী রক্তদাতার সামান্য ত্যাগ একজন অসহায় মানুষের জীবন বাঁচানোর মাধ্যম হতে পারে।
এই মহতী উদ্যোগ সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং দোয়া ও সমর্থন দিয়েছেন, সকলের প্রতি বারাকাহ ব্লাড সোসাইটি-র পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আসুন, রক্তদানকে মানবতার ইবাদত হিসেবে গ্রহণ করি এবং জীবন বাঁচানোর এই মহৎ কাজে সবাই এগিয়ে আসি।
বারাকাহ ব্লাড সোসাইটি“এক ব্যাগ রক্ত, এক টুকরো আশা; মানবতার সেবায় আমাদের প্রত্যয়।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102