মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

আনোয়ারায় নকল ও ভেজাল ঔষধ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন এবং নিম্নমানের ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আনোয়ারা ক্যামিস্ট ও ড্রাগ সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার ( ১৮ জুন )   দুপুরে কালাবিবি দিঘীর মোড়ে একটি কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাউসিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও মোহছেন আওলিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী সজল দাশের    সঞ্চালনায়  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন  ঔষধ তত্ত্বাবধাশক নাসরিন আক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঔষধ বিক্রয় ও বিপণনে সচেতনতা, এন্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ভাবেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহার কিংবা বিপণন করা যাবেনা। সরকারি ঔষধ বিক্রয় থেকে বিরত থাকতে হবে। তিনি সকলকে ঔষধ প্রশাসনের সকল নিয়মকানুন মেনে ব্যবসা করার আহবান জানান। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কোন ভাবেই  ঔষধ আইনের বাইরে গিয়ে মানুষের মূল্যবান জীবন নিয়ে ছিনিমিনি করার সুযোগ নেই। যদি এর কোন একটা কাজ কিংবা আইন বহিঃভূত  কোনকিছু করা হয়  তাহলে সেই ক্ষেত্রে তিনি বা তারা যতই শক্তিশালী হোকনা কেন তাদের আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনোয়ারায় কোন কেমিস্ট এন্ড ড্রাগ সমিতি নেই। তবে সকল আইন মেনে সকলে মিলে ড্রাগ সমতি করলে তাদের সাধুবাদ জানাবো। যাদের ড্রাগ লাইসেন্স নেই তারা অবশ্যই লাইসেন্স করে নিবেন।কারণ ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ ব্যবসা কোনভাবেই বৈধ নই। এই সমিতি করতে গিয়ে কেউ কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার কথাও তিনি বলেন।

এতে আরো বক্তব্য রাখেন জামাল হোসেন,রফিকুল ইসলাম তৈয়ব,মো: শাহজাহান সোহেল,দিলীপ দাশ, সন্জিব সেন গুপ্ত,বাবলু সিংহ সহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102