শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ আনোয়ারায় নকল ও ভেজাল ঔষধ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার:প্রধানমন্ত্রী গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময়ে সিলেটের কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মতবিনিময় অভিনয়ে সোনিয়া ইসলামের ব্যস্ততা ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন সাতকানিয়ায় শ্রী শ্রী ঢেমশা ক্ষেত্রপাল মন্দিরে নারায়ণ ও শালগ্রাম প্রতিষ্ঠা: সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বাবার নিথর দেহ নিয়ে কলকাতা থেকে রায়গঞ্জের পথে পুলিশের কর্মরত ছেলে সিলেটে সড়কের পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা

গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময়ে সিলেটের কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় দেশের নবগঠিত ও বর্তমান বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বলেন, “উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে, যাতে প্রতিটি অঞ্চলে সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়।”

সভায় দেশের পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশসম্মত নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করে মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত ও পুনর্গঠিত উন্নয়ন কর্তৃপক্ষসমূহের কার্যকর উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিশেষে, “পরিকল্পিত নগর, সমৃদ্ধ বাংলাদেশ” এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102