বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

রোবোটিক-সহায়তা প্রাপ্ত কার্ডিয়াক সার্জির হৃদরোগ চিকিৎসায় বিএম বিড়লা হার্ট হাসপাতাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

–তরুণ বিশ্বাস,কলকাতা

কলকাতায় সি.কে বিড়লা হসপিটালস বি.এম বিড়লা হার্ট হাসপাতাল রোবোটিক সহায়তা প্রাপ্ত কার্ডিয়াক সার্জারি চালুর মাধ্যমে উন্নত ও জটিল হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে পূর্ব ভারতের অন্যতম শীর্ষ কেন্দ্র হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। হাসপাতালের নেতৃত্ব, কার্ডিয়াক সার্জারি দল এবং সম্প্রতি এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচার করানো রোগী দের উপস্থিতিতে ১৬ জুন মঙ্গলবার ২০২৬ সাংবাদিক সম্মেলন করেন।গত এক দশকে কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে উল্লেখ যোগ্য প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে,যার মধ্যে রোবোটিক-সহায়তা প্রাপ্ত অস্ত্রোপচার মিনিমালি ইনভেসিভ হৃদরোগ চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রচলিত ওপেন-হার্ট সার্জারির তুলনায়, রোবোটিক-সহায়তা প্রাপ্ত কার্ডিয়াক সার্জারি ছোট ছোট চিরার মাধ্যমে সম্পন্ন করা হয়, যেখানে সার্জনের নিয়ন্ত্রিত রোবোটিক যন্ত্র এবং উচ্চ রেজোলিউশনের ত্রিমাত্রিক ভিজ্যুয়ালাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়।এই প্রযুক্তি বিশ্বজুড়ে ক্রমশ বেশি গ্রহণ করা হচ্ছে। নির্বাচিত ক্ষেত্রে বুকে বড় চিরা দেওয়ার প্রয়োজন এড়িয়ে, রোবোটিক অস্ত্রো পচার জনিত আঘাত কমাতে, রক্তক্ষয় হ্রাস করতে, অপারেশন- পরবর্তী ব্যথা কমাতে, ক্ষত-সংক্রান্ত জটিলতার ঝুঁকি কমাতে এবং দ্রুত আরোগ্য লাভে সহায়তা করতে পারে। প্রচলিত অস্ত্রোপচার পদ্ধতির তুলনায় রোগীদের হাসপাতালে থাকার সময় প্রায়ই কম হয় এবং তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সার্জনদের দৃষ্টিকোণ থেকে, এই প্রযুক্তি আরও উন্নত নির্ভুলতা এবং দক্ষতা প্রদান করে,বিএম বিড়লা হার্ট হাসপাতালের রোবোটিক কার্ডিয়াক সার্জন ডা.সৌম্য গুহ,বিএম বিড়লা হার্ট হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের ডিরেক্টর ডা. মনোজ ডাগা,সি কে বিড়লা হসপিটালস বি.এম বিড়লা হার্ট হাসপাতাল কলকাতা এবং জয়পুরের রিজিওনাল হেড মি.সুপ্রতীক দে সরকার ।
_

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102