শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ডালিম জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মিডিয়ার পথটা দেখতে যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন: রিয়াদ সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুব ঐক্য পরিষদ গঠিত ভারতে আটক বাংলাদেশীকে হিলি সীমান্ত দিয়ে ফেরত দিল বিএসএফ গোবরডাঙ্গায় জামদানি দর্পণ সঙ্গীতের রবীন্দ্র-নজরুল প্রণাম বৃষ্টি উপেক্ষা করে সিলেটে উৎযাপিত হচ্ছে ঈদুল আজহা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি : চ্যালেঞ্জ, উদ্বেগ ও আশার আলো সংবাদ প্রকাশের পর শত বছর পুরনো সুখছড়ি শিব মন্দিরের কাজ শুরু

ভাঙা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ডালিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসির ফয়সাল, সন্দ্বীপ

সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের হাতেম মাঝী এলাকার প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে নামাজ আদায়কারী মুসল্লি ও বাজারগামী সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতেন এই সড়ক দিয়ে।

স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে ভাঙা সড়ক সংস্কারে এগিয়ে আসেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ডালিম। তার উদ্যোগে প্রায় এক কিলোমিটার সড়কে ইট ও কংক্রিট ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে কামরুজ্জামান ডালিমের ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় তাদের যাতায়াতে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “বর্ষাকালে এই রাস্তায় হাঁটা যেত না। শিশু ও বৃদ্ধদের চলাচলে খুব কষ্ট হতো। এখন অন্তত স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে। আমরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”
এ বিষয়ে কামরুজ্জামান ডালিম বলেন, “মানুষের দুর্ভোগ কমানোই আমার মূল লক্ষ্য। এলাকার জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তার এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে এবং অনেকেই এটিকে জনসেবামূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102