রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকিমপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জনকে আটক করেছে পুলিশ চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন

বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে” গানের মূর্ছনায় এক অনিন্দ্য সন্ধ্যা: পুনাক এসএমপির বর্ষা উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত হলো ‘বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে’ শীর্ষক মনোমুগ্ধকর বর্ষা উদযাপন অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই আয়োজন বর্ষার রূপ-রস-গন্ধকে ধারণ করে উপস্থিত অতিথিদের হৃদয়ে ছড়িয়ে দেয় এক অন্যরকম আবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারআবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।

এ সময় উপস্থিত ছিলেন পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও তাঁদের পরিবার, আমন্ত্রিত অতিথি এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এসময় এসএমপি, পুনাক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এসএমপি‘র পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের গুণী শিল্পীবৃন্দ গান, নৃত্য, আবৃত্তি সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। অনুষ্ঠানজুড়ে ছিল বর্ষার সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের এক অনন্য প্রকাশ। গান, নৃত্য ও আবৃত্তির ছন্দে-আনন্দে মুখরিত এ আয়োজন উপস্থিত সকলের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন সন্ধ্যা।

কাজের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি এবং তাদের কর্মস্পৃহা আরো বৃদ্ধি করার জন্য মূলতঃ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএমপি পুনাক এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102