রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবী করা কামাল উদ্দিন পুলিশি হেফাজতে সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী বাঁশখালীতে দুই জমজ কন্যাশিশু ও পিতার লাশ উদ্ধার , চিরকুট লিখে দায়ী করলেন শাশুড়ীকে আনোয়ারায়  চোলাইমদসহ আটক এক হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের বিশেষ সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্টান সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব সম্পন্ন আনোয়ারা আইডিয়াল স্কুলে সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে সাথে মতবিনিময়

“অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

“আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে এসে আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। আমি ধরতে যত কষ্ট করছি, তার চেয়ে কম সময়ের মধ্যে তারা মুক্ত হয়ে যাচ্ছে। এদের পাশে কারা দাঁড়ায়?”
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এমন মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। সম্প্রতি এক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যরা দিনরাত কঠোর পরিশ্রম করে অপরাধীদের গ্রেফতার করে, কিন্তু আইনের বিভিন্ন ফাঁকফোকর ও আইনি জটিলতায় তারা অল্প সময়ের মধ্যেই মুক্তি পেয়ে সমাজে আবারও সক্রিয় হয়ে ওঠে। এটি কেবল অপরাধ দমনে বড় চ্যালেঞ্জ নয়, বরং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ও কাজের উৎসাহেও নেতিবাচক প্রভাব ফেলছে।
আবদুল কুদ্দুস চৌধুরী বাংলাদেশ পুলিশের একজন অত্যন্ত অভিজ্ঞ কর্মকর্তা। কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এও দায়িত্ব পালন করেছেন। অস্ত্র পরিচালনা ও প্রশিক্ষণ বিষয়ে তার গভীর দক্ষতা রয়েছে এবং এ বিষয়ে তার লেখা একটি গ্রন্থ সংশ্লিষ্ট মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
পুলিশ কমিশনারের এই খোলামেলা বক্তব্য জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহল মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও বিচারিক প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করতে যথাযথ আইনি সংস্কার ও সমন্বয়ের প্রয়োজন, যা মাঠপর্যায়ের পুলিশ বাহিনীর পরিশ্রমকে সার্থক করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102