শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায়  পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা যুবদল নেতা রাশেদ আহমেদ আনোয়ারায় বানবাসী মানুষের মাঝে এমপির পক্ষে পুত্র সনির এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ আনোয়ারায় ছাত্রদল নেতা তারেকের নেতৃত্বে  ত্রাণ বিতরণ ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কলকাতায় ড.আগারওয়ালস আই হসপিটালের ১০ম বর্ষপূর্তিতে বিরল দৃষ্টান্ত কলকাতায় স্ট্রীট ফুড লাভারদের জন্য এশিয়ার স্বাদ এক ছাদের নিচে – ৫১তম জন্মতিথিতে মানবসেবা ও নারী-নিরাপত্তার আহ্বান ড.অরুণজ্যোতি ভিক্ষু – গেজেট প্রকাশের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর গাইঘাটা গণদীপায়নে শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন

দেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে এক মিটিং অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

বাংলাদেশ সচিবালয়ে এক অত্যন্ত ফলপ্রসূ ও আশাব্যঞ্জক এক মিটিং এ মিলিত হয়েছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি সাথে। মঙ্গলবার (৯ জুন) ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (TRAINERS’)-এর বোর্ড মেম্বারদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দপ্তরে এক উচ্চপর্যায়ের মিটিং টি অনুষ্ঠিত হয়।

দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ (HRD) গড়ে তোলার লক্ষ্যে সভায় মূলত ৪টি যুগান্তকারী বিষয়ে বিস্তারিত ও কৌশলগত আলোচনা হয়েছে:

১. ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স ২০২৬: আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখে হোটেল শেরাটনে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স’-এ প্রতিমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

২. শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে প্রফেশনাল ট্রেইনারদের সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

৩. ‘HRD Corporation Malaysia’-র আদলে বাংলাদেশে নতুন রূপরেখা: মালয়েশিয়ার সফল মডেলকে অনুসরণ করে বাংলাদেশে কীভাবে একটি HRD Corporation প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আশাবাদী, খুব শিগগিরই আমরা এর পরবর্তী দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাব। একই সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরে সেখানকার HRD Corporation ভিজিট করার এবং এই মডেলটি গভীরভাবে অনুধাবন করার একটি সময়োপযোগী প্রস্তাবও মিটিং এ উঠে এসেছে।

৪. প্রাথমিক শিক্ষকদের জন্য ‘প্যারেন্টিং কোচ’ (TOT) প্রোগ্রাম: প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক মনস্তাত্ত্বিক বিকাশের জন্য শিক্ষকদের বিশেষায়িত প্যারেন্টিং ট্রেনিং (TOT) দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এর মূল লক্ষ্য—Toddlers and Midscholar মডিউলের মাধ্যমে দেশের প্রতিটি স্কুল থেকে অন্তত একজন শিক্ষককে সার্টিফাইড ‘প্যারেন্টিং কোচ’ হিসেবে গড়ে তোলা।

আজকের গুরুত্বপূর্ণ সভায় ‘ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (TRAINERS)’-এর পক্ষে উপস্থিত ছিলেন:কে এম হাসান রিপন (প্রেসিডেন্ট)
লায়লা নাজনীন (জেনারেল সেক্রেটারি)
ইউসুফ ইফতি (ফাউন্ডার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), ইকবাল হাসান, পিএস, প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা, দক্ষতা ও শিক্ষা খাতের প্রতি গভীর অনুরাগ এবং আমাদের প্রস্তাবনাগুলোর প্রতি উনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পুরো টিমকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ বাংলাদেশের মানবসম্পদ রূপান্তরে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102