শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের আরাপপুরে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দিতে প্রতি শুক্রবার এক বেলা খাবারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক এই উদ্যোগটির বাস্তবায়নে কাজ করছে ‘মা আমেনা ফাউন্ডেশন’ এবং সার্বিক মানব সেবায় নিয়োজিত রয়েছে ‘বাংলাদেশ প্রেসক্লাব-ঝিনাইদহ শাখা’। ১০ই জুলাই শুক্রবার আরাপপুরে আমিনুল কমপ্লেক্সে এর নিচে অসহায়, গরিব ও দুস্থ ৫০ জন মানুষের মাঝে দুপুরে এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে অবস্থিত আমিনুল কমপ্লেক্সের নিচতলায় প্রতি শুক্রবার এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। সমাজের পিছিয়ে পড়া এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সেবামূলক কার্যক্রমের সূচনা করা হয়েছে।
এই মহতী উদ্যোগটির সার্বিক পরিচালনায় রয়েছেন সাংবাদিক স্বপন মাহমুদ, এম.এ কবীর, সাকিবুল ইসলাম লাবু, সাজ্জাদুল হক মিলন, হারুন অর রশীদ ও মোসলেম উদ্দীন, তানভীর সরদার, আব্দুস সালাম (জয়) সহ স্থানীয় আরও বেশ কয়েকজন মানবিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বর্তমান পরিস্থিতিতে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষেরা যেন অন্তত সপ্তাহে একদিন ভালো ও পুষ্টিকর খাবার খেতে পারেন। সেই উদ্দেশ্যেই তারা একত্রিত হয়েছেন। এই কার্যক্রমকে নিয়মিত ও আরও বড় পরিসরে চালিয়ে নেওয়ার জন্য তারা সমাজের বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102