শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও চন্দনাইশ পৌরসভার প্রশাসক মোঃ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এম এ হাশেম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, পৌরসভা কর কর্মকর্তা মোহাম্মদ আযম খাঁনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ত্রানবিতরনের সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের অন‍্যান‍্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ সহায়তা বিতরণ করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যায় তাদের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102