
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেট মহানগরীর বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রবিবার ২৪ মে দুপুর সাড়ে বারটায সিলেট পুলিশ কমিশনার ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা এবং দোয়ার মাধ্যমে অত্র ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে তিনি বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন এবং ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্ম ও বিশ্রাম পরিবেশ নিশ্চিত করতেই এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। নতুন এই পুলিশ বক্স নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিক পরিদর্শন করেন।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ট্রাফিক বিভাগে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।