বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন উত্তর ২৪ পরগনায় এনআই অ্যাক্টের মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ লোক আদালত হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : মাহবুবুর রহমান শামীম আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন

কারুশিল্পের স্বীকৃতিতে শিল্পী পঙ্কজ দাসকে সম্মাননা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

তরুণ বিশ্বাস,কলকাতা—

সংস্কৃতির জগতে দীর্ঘদিনের নিরলস সাধনার স্বীকৃতি হিসেবে সম্মানিত হলেন বহুমুখী প্রতিভার অধিকারী বিশিষ্ট শিল্পী পঙ্কজ দাস। সম্প্রতি ‘এম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ইন্ডিয়ান অ্যাওয়ার্ড সেরিমনি’-তে তাঁকে কারুশিল্পে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়। আকাশবাণী বেতার কেন্দ্রের সুপরিচিত আলোচক, জনপ্রিয় ছোটগল্পকার,দক্ষ গীটার বাদক এবং সৃজনশীল কারুশিল্পী হিসেবে পঙ্কজ দাস দীর্ঘদিন ধরে শিল্প- সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর স্বকীয় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁর শিল্পসৃষ্টির অভিনবত্ব,নান্দনিকতা এবং সৃজনশীল চিন্তাধারার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁর নির্মিত একাধিক কারুশিল্প প্রদর্শিত হয়,যা উপস্থিত শিল্পপ্রেমী ও অতিথিদের মুগ্ধ করে। দর্শকদের প্রশংসা এবং শিল্পবোদ্ধাদের ইতিবাচক মূল্যায়ন তাঁর সৃষ্টিশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।সম্মাননা গ্রহণের পর আবেগ ঘন প্রতিক্রিয়ায় পঙ্কজ দাস বলেন,শিল্পের নানা আঙ্গিকে কাজ করতে আমি সবসময়ই ভালোবাসি। কারুশিল্পী হিসেবে এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে এবং ভবিষ্যতে নতুন সৃষ্টির অনুপ্রেরণা জোগাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102