সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন ‎হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত সেকেন্ড উইশ”ছায়াছবি প্রেসক্লাব কলকাতায় আত্মপ্রকাশ করেছে হাটহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় র‍্যাব  সদস্য ইমন আচার্যের শেষকৃত্য সম্পন্ন পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান

হাটহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় র‍্যাব  সদস্য ইমন আচার্যের শেষকৃত্য সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

‎সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে বুকে ছুরিবিদ্ধ হয়ে নিহত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব -৯) কনস্টেবল ইমন আচার্যের (২৬) শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে তাঁর নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গ্রামে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এই বীর সদস্যকে শেষ বিদায় জানানো হয়।
‎এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর সুরমা নদীর ক্বিন ব্রিজ ও কোতোয়ালি থানার মধ্যবর্তী তোপখানা এলাকায় ছিনতাইকারীর ছু রি কা ঘা তে গুরুতর আহত হন তিনি। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
‎রোববার ২৪ মে বিকেলে ইমনের মরদেহ তাঁর নিজ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সর্বস্তরের সাধারণ মানুষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানায়। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
‎ঘটনার দিন সিলেট কোতোয়ালি থানা পুলিশ একজন ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় সাদা পোশাকে দায়িত্ব পালনরত র‍্যাব  সদস্য ইমন আচার্য নিজের জীবনের পরোয়া না করে ছিনতাইকারীকে ঝাপটে ধরে ফেলেন। নিজেকে মুক্ত করতে ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎হত্যাকাণ্ডের পরপরই সিলেটে পুলিশ ও র‍্যাবের যৌথ চিরুনি অভিযান শুরু হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় রক্তমাখা ছুরিসহ প্রধান অভিযুক্ত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় গত শনিবার সকালে নিহতের বড় ভাই সুজিত আচার্য বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
‎নিহত ইমন আচার্য মাত্র তিন মাস আগে গত ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কর্মজীবনের শুরুতেই দেশের জন্য প্রাণ দেওয়া এই তরুণ সদস্যের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102