বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন উত্তর ২৪ পরগনায় এনআই অ্যাক্টের মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ লোক আদালত হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : মাহবুবুর রহমান শামীম আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন

কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

আইএসআর ওপর জোর দেওয়া হলো ৫ জুন শনিবার ২০২৬ সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া,মাসা ফোরামের সহযোগিতায় এবং মন্ত্রাস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনভায়রনমেন্ট রাউন্ডটেবিল ৩.০’-এর আয়োজন করে। এই অনুষ্ঠানে ভারতজুড়ে পরিবেশ বিশেষজ্ঞ,নীতি নির্ধারক,শিল্পপতি এবং চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি একটি বৃক্ষরোপণ অভিযান এবং একটি অনন্য “কফি উইথ এ বুক” স্থানের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার মহাপরিচালক অজয় প্রতাপ সিং এবং কলকাতা পৌর কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে এটি উদ্বোধন করেন। অজয় প্রতাপ সিং বলেন,উন্নয়ন এবং পরিবেশের যত্ন যেন হাতে হাত মিলিয়ে চলে, তা নিশ্চিত করার মাধ্যমেই টেকসই অগ্রগতি শুরু হয়।”এই অনুষ্ঠানে এনভায়রন মেন্ট চ্যাম্পিয়ন কুইজ ‘ইকো চ্যাম্পিয়ন ক্লাব’ এবং ‘পরিবেশ বন্ধু সম্মান’ এরও উদ্বোধন করা হয়।পরিবেশ বন্ধু সম্মান’ হলো পরিবেশ বান্ধব দুর্গাপূজা উদযাপনকে উৎসাহিত করার একটি উদ্যোগ। বক্তাদের মধ্যে ছিলেন স্বাতী নন্দী, আচার্য ভগবান দাস ইসকন অঙ্কুর চতুর্বেদী ইএসজি লিডার,ইরা সাহা,অতুল সিং,অভিষেক যাদব চেয়ারম্যান, গ্রিফিনস ইন্টারন্যাশনাল এবং অনিল মুরারকা‌প্রাক্তন সভাপতি,আইসিএস আই অরুণ কোঠারি এবং বিকাশ জয় সওয়াল জোর দিয়ে বলেন যে পরিবেশ সংরক্ষণের জন্য শুধুমাত্র বৃক্ষরোপণ অভিযানই যথেষ্ট নয়। তাঁরা বলেন যে মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার জন্য ব্যক্তিগত সামাজিক দায়িত্ব আইএসআর সচেতন ভোগ এবং টেকসই জীবনযাত্রার দিকে মনোযোগ দেওয়া জরুরি। চেয়ারম্যান শ্রী এম.পি.খেমকা বলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102